ধারা ২৭৪। কোন ব্যক্তি যদি এমনভাবে কোন ঔষধে বা চিকিৎসা দ্রব্যে ভেজাল মিশ্রণ করে যাতে উক্ত ঔষধ বা চিকিৎসা দ্রব্যের প্রতিষেধক গুণ কমিয়া যায় বা ইহার ক্রিয়া পরিবর্তিত হয়, অথবা উহা স্বাস্থ্যহানিকর হয়, এবং যেন উহাতে এইরূপ ভোজল মিশ্রণ হয় নাই এইভাবে উহা কোন চিকিৎসাগত উদ্দেশ্যে বিক্রয় বা ব্যবহার হবে বলে তা করে, অথবা উহা অনুরূপভাবে বিক্রিত বা ব্যবহৃত হতে পারে বলে জানা সত্ত্বেও তা করে, তবে সে ব্যক্তি ছয় মাস পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, অথবা এক হাজার টাকা পর্যন্ত যেকোন পরিমাণ অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।