ধারা ২৭২। কোন ব্যক্তি যদি কোন খাদ্য দ্রব্যে বা পানীয় দ্রব্যে ভেজাল মিশ্রণ করে উহাকে খাদ্যদ্রব্য বা পানীয়দ্রব্য হিসেবে অস্বাস্থ্যকার করে ফেলে এবং অনুরূপ খাদ্য বা পানীয় হিসেবে বিক্রয়েরই উদ্দেশ্যেই তা করে অথবা উহা খাদ্য বা পানীয় হিসেবে বিক্রয় হতে পারে জেনেও তা করে, তবে সে ব্যক্তি ছয় মাস পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা এক হাজার টাকা পর্যন্ত যেকোন পরিমাণ অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।