ধারা ২৭। কোন ব্যক্তির সম্পত্তি উক্ত ব্যক্তির দরুণ তার স্ত্রী, কেরানী বা চাকরের দখলাধীন থাকলে এই আইনের অর্থ মোতাবেক উক্ত সম্পত্তি উক্ত ব্যক্তিরই দখলাধীন বলে পরিগণিত হবে। ব্যাখ্যা (Explanation):- সাময়িক বা অস্থায়ীভাবে অথবা কোন বিশেষ উপলক্ষে কেরানী বা চাকরের পদে নিযুক্ত কোন ব্যক্তি এই ধারার অর্থ মোতাবেক অনুরূপ কেরানী বা চাকর বলে অভিহিত হবে।