ধারা ২৬৭। কোন ব্যক্তি যদি এমন কোন ওজন বা বাটখারা কিংবা দৈর্ঘ্য বা ধারণশক্তির পরিমাপ যন্ত্র তৈরি করে, বিক্রয় করে বা লেনদেন করে, যা মিথ্যা বলে সে জানে, এবং উহা যাতে সত্য বলে ব্যবহার করা যায়, সে উদ্দেশ্যেই তা করে অথবা উহা সত্য বলে ব্যবহৃত হওয়ার আশঙ্কা রয়েছে জানা সত্ত্বেও তা করে, তবে সে ব্যক্তি এক বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।