ধারা ২৬৬। কোন ব্যক্তি যদি এমন কোন ওজন, পরিমাপ যন্ত্র বা বাটখারা কিংবা দৈর্ঘ্য বা ধারণ ক্ষমতা মাপবার যন্ত্র রাখে, যা মিথ্যা বলে সে জানে, এবং উহা যাতে প্রতারণামূলকভাবে ব্যবহৃত হতে পারে তদুদ্দেশ্যেই রাখে, তবে সে ব্যক্তি এক বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম অথবা বিনাশ্রম কারাদণ্ডে, অথবা অর্থ দণ্ডে, অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।