ধারা ২৬৩ক। (১) যদি কোন ব্যক্তি - (ক) কোন জাল স্ট্যাম্প তৈরি করে, বা জ্ঞাতসারে প্রস্তুত করে বা অনুরূপ স্ট্যাম্পের ব্যবসা করে বা উহা বিক্রয় করে, অথবা কোন ডাক ব্যবস্থার উদ্দেশ্যে কোন জাল স্ট্যাম্প (খ) কোন আইনসম্মত কারণ ব্যতীত তার কাছে কোন জাল স্ট্যাম্প রাখে, অথবা (গ) কোন জাল স্ট্যাম্প প্রস্তুত করার জন্য কোন ছাচ, পেট, যন্ত্রপাতি বা দ্রব্যসামগ্রী প্রস্তুত করে, বা আইনসম্মত অজুহাত ব্যতীত তার কাছে অনুরূপ কোন ছাব, পেট, যন্ত্রপাতি বা দ্রব্যসামগ্রী রাখে, তবে সে ব্যক্তি দুইশত টাকা পর্যন্ত যেকোন পরিমাণ অর্থ দণ্ডে দণ্ডিত হবে। (২) কোন ব্যক্তির কাছে অনুরূপ কোন স্ট্যাম্প বা জাল স্ট্যাম্প প্রস্তুত করার জন্য…