ধারা ২৬৩। কোন ব্যক্তি যদি প্রতারণামূলকভাবে বা সরকারের ক্ষতি করার উদ্দেশ্যে, সরকার দ্বারা রাজস্বের জন্য প্রবর্তিত কোন স্ট্যাম্প হতে সে স্ট্যাম্পটি যে ব্যবহৃত হয়েছে তার প্রমাণস্বরূপ প্রদত্ত অনুরূপ চিহ্ন মুছে বা অপসারণ করে ফেলে, অপসারণ করে, অথবা অনুরূপ যে স্ট্যাম্প হতে অনুরূপ চিহ্ন মুছে বা অপসারণ করে ফেলা হয়েছে জ্ঞাতসারে তা রাখে বা বিক্রয় করে বা বিলি-ব্যবস্থা করে, তবে সে ব্যক্তি তিন বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।