ধারা ২৬২। কোন ব্যক্তি যদি সরকার দ্বারা রাজস্বের উদ্দেশ্যে প্রবর্তিত কোন স্ট্যাম্প ইতোপূর্বে ব্যবহৃত হয়েছে বলে জানা সত্ত্বেও প্রতারণামূলকভাবে বা সরকারের ক্ষতি করার উদ্দেশ্যে কোন অভিপ্রায়ে সে স্ট্যাম্প ব্যবহার করে, তবে সে ব্যক্তি দুই বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।