ধারা ২৬১ । কোন ব্যক্তি যদি প্রতারণামূলকভাবে বা সরকারের ক্ষতিসাধনকল্পে সরকার দ্বারা রাজস্বের উদ্দেশ্যে প্রবর্তিত স্ট্যাম্পযুক্ত কোন বস্তু হতে যে লেখা বা দলিলের জন্য স্ট্যাম্পটি ব্যবহৃত হয়েছে তা মুছে ফেলে, অথবা কোন লেখা বা দলিল হতে সে লেখা বা দলিলের জন্য ব্যবহৃত কোন স্ট্যাম্প অপসারণ করে, যাতে সে স্ট্যাম্পটি ভিন্ন কোন লেখা বা দলিলের জন্য ব্যবহার করা যায়, তবে উক্ত ব্যক্তি তিন বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, অথবা অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।