ধারা ২৫৯। কোন ব্যক্তি যদি এমন কোন স্ট্যাম্প দখলে রাখে, যা সরকার দ্বারা রাজস্বের উদ্দেশ্যে প্রবর্তিত স্ট্যাম্পের জাল বলে সে জানে এবং সে ব্যক্তি উহাকে একটি খাটি স্ট্যাম্প হিসেবে ব্যবহারের জন্য বা বিলি ব্যবস্থার জন্য রাখে অথবা যাতে উহা খাটি স্ট্যাম্পরূপে ব্যবহৃত হতে পারে তদুদ্দেশ্যেই দখলে রাখে, তবে সে ব্যক্তি সাত বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থ দণ্ডেও দণ্ডিত হবে।