ধারা ২৫৮। কোন ব্যক্তি যদি সরকার দ্বারা রাজস্বের উদ্দেশ্যে প্রবর্তিত কোন স্ট্যাম্প জাল করে বিক্রয় করে বা বিক্রয়ার্থে বাজারে ছাড়ে, যা জাল বলে সে জানে বা তাহর বিশ্বাস করার কারণ রয়েছে, তবে সে ব্যক্তি সাত বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থ দণ্ডেও দণ্ডিত হবে।