ধারা ২৫৭। সরকার দ্বারা রাজস্বের উদ্দেশ্যে প্রবর্তিত কোন স্ট্যাম্প জাল করার উদ্দেশ্যে ব্যবহার করার জন্য, অথবা অনুরূপ কোন স্ট্যাম্প জাল করার উদ্দেশ্যে ব্যবহার করা হবে বলে জানা সত্ত্বেও বা বিশ্বাস করার কারণ থাকা সত্ত্বেও, কোন ব্যক্তি যদি কোন যন্ত্রপাতি প্রস্তুত করে বা প্রস্তুত প্রণালীর যেকোন অংশ সম্পাদন করে অথবা অনুরূপ কোন যন্ত্রপাতি ক্রয়ে, বিক্রয় বা বিলি ব্যবস্থা করে, তবে সে ব্যক্তি সাত বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থ দণ্ডেও দণ্ডিত হবে।