ধারা ২৫২। কোন ব্যক্তি যদি প্রতারণা মূলক ভাবে অথবা যাতে প্রতারণা সংঘটিত হতে পারে তদুদ্দেশ্যে, এমন কোন মুদ্রা দখলে রাখে, যা সম্পর্কে ২৪৬ কিংবা ২৪৮ ধারা দুইটির যেকোন একটিতে উল্লেখিত অপরাধ অনুষ্ঠিত হয়েছে, এবং যেক্ষেত্রে সে, সে মুদ্রাটি পায় সেক্ষেত্রে সে মুদ্রাটি সম্পর্কে অনুরূপ অপরাধ অনুষ্ঠিত হয়েছে জানা সত্ত্বেও উহা রাখে, তবে সে ব্যক্তি তিন বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থদেণ্ডও দণ্ডিত হবে।