ধারা ২৫১। কোন ব্যক্তি যদি যে মুদ্রা সম্পর্কে ২৪৭ বা ২৪৯ ধারায় বর্ণিত অপরাধ অনুষ্ঠিত হয়েছে, সে মুদ্রা রাখার পর এবং যেক্ষেত্রে সে সে মুদ্রাটি পায়, সেক্ষেত্রে উহা রাখার পর প্রতারণামূলকভাবে অথবা যাতে তদ্বারা প্রতারণা সংঘটিত হতে পারে তদুদ্দেশ্যে, অনুরূপ মুদ্রা অপর কোন ব্যক্তিকে হস্তান্তর করে বা কোন ব্যক্তিকে উহা গ্রহণে বাধ্য করে, তবে উক্ত ব্যক্তি দশ বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থ দণ্ডেও দণ্ডিত হবে।