ধারা ২৪৮। কোন ব্যক্তি যদি কোন মুদ্রার উপর কোনরূপ প্রক্রিয়া সম্পাদন কর্তৃক উহার আকার বা দৃশ্যরূপের পরিবর্তন করে এবং মুদ্রাটিকে ভিন্ন ধরনের মুদ্রা হিসেবে চালাবার অভিপ্রায়েই তা করে, তবে সে ব্যক্তি তিন বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থদণ্ডেও দণ্ডিত হবে।