ধারা ২৪৭। কোন ব্যক্তি যদি প্রতারণামূলকভাবে বা অসাধুভাবে বাংলাদেশের কোন মুদ্রার উপর এমন কোন প্রক্রিয়া সম্পাদন করে, যার ফলে সে মুদ্রার ওজন হ্রাস পায় বা উহার গঠন প্রণালী পরিবর্তন হয়, তবে সে ব্যক্তি সাত বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম কিংবা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থদণ্ডেও দণ্ডিত হবে।