ধারা ২৪৬। কোন ব্যক্তি যদি প্রতারণা মূলক ভাবে বা অসাধুভাবে কোন মুদ্রার উপর এমন কোন প্রক্রিয়া সম্পাদন করে, যার দরুণ সে মুদ্রার ওজন হ্রাস পায় বা উহার গঠন প্রণালী পরিবর্তিত হয়, তবে সে ব্যক্তি তিন বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম কিংবা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থদন্ডে দণ্ডিত হবে। ব্যাখ্যা (Explanation):- কোন ব্যক্তি কোন মুদ্রার অংশবিশেষ খোদাই করে এইভাবে সৃষ্ট গহবরে অপর কোন বস্তু স্থাপন করলে সে ব্যক্তি সে মুদ্রার গঠন প্রণালী পরিবর্তন করেছে বলে পরিগণিত হবে।