ধারা ২৪৪। কোন ব্যক্তি যদি আইনানুগভাবে প্রতিষ্ঠিত বাংলাদেশের টাকশালে কার্যরত থেকে উক্ত টাকশাল হতে ইস্যুকৃত মুদ্রার ওজন বা গঠন প্রণালী আইনে নির্দিষ্ট ওজন বা গঠন প্রণালী হতে ভিন্নতর করার উদ্দেশ্যে কোন কাজ করে অথবা যা সে করতে আইনাসুরে বাধ্য তা না করে, তবে সে ব্যক্তি সাত বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থদণ্ডেও দণ্ডিত হবে।