ধারা ২৪২। কোন ব্যক্তি জাল মুদ্রা পাওয়ার পর উহা মুদ্রার জাল বলে জানা সত্ত্বেও প্রতারণামূলকভাবে বা তা কর্তৃক প্রতারণা করার উদ্দেশ্যে উক্ত জাল মুদ্রা দখলে রাখলে, সে ব্যক্তি তিন বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম অথবা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থদণ্ডেও দণ্ডিত হবে।