ধারা ২৪১। কোন ব্যক্তি যদি অন্য কোন ব্যক্তিকে এমন কোন জাল মুদ্রা খাঁটি মুদ্রা হিসেবে হস্তান্তর করে অথবা তার কোন ব্যক্তিকে খাটি মুদ্রা হিসেবে গ্রহণ করতে বাধ্য করার চেষ্টা করে, যা জাল বলে সে জানে কিছু প্রথম যখন সে উহা পায় তখন উহাকে জাল বলে জানত না, তবে সে ব্যক্তি দুই বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের বিনাশ্রম কারাদণ্ডে অথবা জাল মুদ্রার মূল্যের দশগুণ পর্যন্ত যেকোন পরিমাণ অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে। উদাহরণ Illustration ক জনৈক মুদ্রা প্রস্তুতকার। সে তার সহায়তাকারী খ-কে প্রচলন করার জন্য কোম্পানির জাল টাকা দেয়। খ টাকাগুলি অপর একজন প্রচলনকারী গ-এর কাছে বিক্রয় করে। গ টাকাগুলি যে জাল, তা…