ধারা ২৩৯। কোন ব্যক্তি যদি তার কাছে যে জাল মুদ্রা রয়েছে, তা লাভের পর উহা যে জাল তা জানা সত্ত্বেও, প্রতারণামূলকভাবে বা তা কর্তৃক প্রতারণা করার উদ্দেশ্যে উহা কোন ব্যক্তিকে হস্তান্তরন করে অথবা কোন ব্যক্তিকে উহা গ্রহণে বাধ্য করার চেষ্টা করে, তবে সে ব্যক্তি পাঁচ বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে, এবং তদুপরি অর্থদণ্ডেও দণ্ডিত হবে।