ধারা ২৩৬। কোন ব্যক্তি যদি বাংলাদেশের মধ্যে থেকে বাংলাদেশের বাইরে মুদ্রা জাল করার কাজে সহায়তা বা প্ররোচনা দান করে তবে, সে ব্যক্তি বাংলাদেশের মধ্যে অনুরূপ মুদ্রা জাল করার কার্যে সহায়তা বা প্ররোচনা দান করলে যেরূপে দণ্ডিত হত সেরূপে দণ্ডিত হবে।