ধারা ২৩৫। মুদ্রা জাল করার উদ্দেশ্যে অথবা তজ্জন্য ব্যবহৃত হবে বলে জানা সত্ত্বেও বা বিশ্বাস করার কারণ থাকা সত্ত্বেও কোন ব্যক্তি যদি কোন যন্ত্র বা দ্রব্য দখলে রাখে, তবে সে লোক তিন বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে তদুপরি অর্থদণ্ডেও দণ্ডিত হবে; বাংলাদেশী মুদ্রার ক্ষেত্রে (If Bangladesh Coin):- যে মুদ্রা জাল করার চেষ্টা করা হয়েছে, যদি তা বাংলাদেশ মুদ্রা হয়, তবে সে ব্যক্তি দশ বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থদণ্ডেও দণ্ডিত হবে।