ধারা ২৩৩। কোন ছাঁচ বা যন্ত্র-মুদ্রা জাল করার জন্যে ব্যবহারকল্পে, অথবা উহা মুদ্রা জাল করার জন্য ব্যবহৃত হবে বলে জানা সত্ত্বেও, অথবা উহা মুদ্র জাল করার উদ্দেশ্যে ব্যবহৃত হবে বলে বিশ্বাস করার কারণ থাকা সত্ত্বেও কোন ব্যক্তি অনুরূপ কোন ছাঁচ বা যন্ত্র প্রস্তুত বা মেরামত করলে অথবা প্রস্তুত বা মেরামত প্রক্রিয়ার অংশবিশেষ সম্পাদন করলে, অথবা ক্রয়, বিক্রয় বা হস্তান্তর করলে, সে ব্যক্তি তিন বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থদণ্ডেও দণ্ডিত হবে।