ধারা ২৩২। কোন ব্যক্তি বাংলাদেশের মুদ্রা জাল করলে কিংবা জ্ঞাতসারে বাংলাদেশের মুদ্রা জাল করার কোন প্রক্রিয়ার অংশবিশেষ অনুষ্ঠান করলে সে ব্যক্তি যাবজীবন কারাদণ্ডে অথবা দশ বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে এবং তদুপরি অর্থদণ্ডেও দণ্ডিত হবে ।