ধারা ২৩। অবৈধ লাভ হচ্ছে, বেআইনীভাবে এইরূপ সম্পত্তি লাভ করা, যে সম্পত্তি লাভকারী ব্যক্তির কোন আইনানুগ অধিকার নাই । অবৈধ ক্ষতি (Wrongful loss):- কোন সম্পত্তিতে যে ব্যক্তির আইনগত অধিকার বা স্বত্ব রয়েছে, বেআইনীভাবে উক্ত ব্যক্তির সে সম্পত্তির ক্ষতি হলে বা হৃত হলে “অবৈধ ক্ষতি’ বলে । অবৈধভাবে লাভ করা (Gaining wrongfully):- কোন ব্যক্তি অবৈধভাবে অধিকারে রাখলে এবং অবৈধভাবে অর্জন করলে ঐ ব্যক্তিকে অবৈধভাবে লাভ করে বলে অাখ্যাত হবে । অবৈধভাবে ক্ষতিগ্রস্ত হওয়া (losing wrongfully):- কোন ব্যক্তিকে অবৈধভাবে কোন সম্পত্তি হতে বেদখল রাখা হলে এবং অবৈধভাবে সম্পত্তিচু্যত করা হলে ঐ ব্যক্তি অবৈধভাবে ক্ষতিগ্রস্ত হয়…