ধারা ২২৯ । কোন ব্যক্তি যদি মিথ্যা ছদ্মবেশ ধারণ করে বা অপর কোন উদ্দেশ্যমূলকভাবে বা জ্ঞাতসারে এমন কোন মামলায় অন্যতম জুরী বা এসেসর হিসেবে নির্বাচিত হয়, তালিকাভুক্ত বা শপথ প্রযুক্ত হওয়ার অধিকারী নয় বলে জানে, অথবা আইনবিরুদ্ধাভাবে নির্বাচিত, তালিকাভুক্ত বা শপথ প্রযুক্ত হয়েছে বলে জানাসত্ত্বেও স্বেচ্ছায় অনুরূপ জুরীর কার্যে বিরত হয় বা অনুরূপ এসেসর হিসেবে কার্য করে, তবে - সেই ব্যক্তি দুই বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।