ধারা ২২৭। কোন ব্যক্তি যদি শর্তাধীনে সাজা হাসের সুবিধা গ্রহণের পর, যে শর্তে অনুরূপ সাজা হাস করা হয়েছিল জ্ঞাতসারে সেরূপ কোন শর্ত লংঘন করে, তবে তাকে মূলত যে সাজায় দণ্ডিত করা হয়েছিল, সে যদি সে সাজার কোন অংশ ভোগ না করে থাকে, তবে সে সে সাজায় দণ্ডিত হবে, এবং তাত্ৰে মূলত যে সাজায় দণ্ডিত করা হয়েছিল, সে যদি সাজার অংশ বিশেষ ভোগ করে থাকে, তবে সে ব্যক্তি সাজার যে অবশিষ্ট অংশ ভোগ করে নাই, সে অবশিষ্ট অংশের সাজায় দণ্ডিত হবে।