ধারা ২২৫খ। কোন ব্যক্তি যদি ২২৪ ধারায় বা ২২৫ ধারায় অথবা বর্তমানে বলবৎ অপর কোন আইনে যে বিষয়ে কোন বিধান করা হয় নাই, এমন কোন বিষয় ব্যবস্থিত তার নিজের বা অপর কোন ব্যক্তির আইনসংগত গ্রেফতারে ইচ্ছাকৃতভাবে প্রতিরোধ করে বা বেআইনীভাবে বাধাদান করে অথবা যে হাজতে সে আইন সংগতভাবে আটক আছে, তথা হতে পলায়ন করে বা পলায় করার চেষ্টা করে কিংবা অন্য কোন ব্যক্তি যে হাজতে আইনসংগতভাবে আছে, তাকে তথা হতে উদ্ধার করে বা উদ্ধার করার চেষ্টা করে, তবে সে ব্যক্তি ছয় মাস পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।