ধারা ২২৫ক। কোন সরকারী কর্মচারী যদি সরকারী কর্মচারী হিসেবে আইনত কোন ব্যক্তিকে এমন কোন ব্যাপারে গ্রেফতার করতে বা আটক করতে বাধ্য হওয়া সত্ত্বেও সে ব্যক্তিকে গ্রেফতার না করে বা তাকে আটক হতে পলায়ন করতে দেয়, যে ব্যাপারটি সম্পর্কে ২২১ ধারায়, ২২২ ধারায় বা ২২৩ ধারায় অথবা হাজির সময়ে বলবৎ অপর কোন আইনে কোন বিধান করা হয় নাই, তবে উক্ত সরকারী কর্মচারী নিম্নোক্তরূপে দণ্ডিত হবে: (ক) যদি সে ইচ্ছাকৃতভাবে অপরাধটি করে তবে তাকে তিন বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থ দণ্ডে অথবা উভয়বিদ দণ্ডেই দণ্ডিত করা হবে, এবং (খ) যদি সে অবহেলাক্রমে অপরাধটি করে, তবে তাকে দুই বৎসর পর্যন্ত…