ধারা ২২৫। কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে কোন অপরাধের জন্য অন্য কোন ব্যক্তিকে আইনসংগতভাবে গ্রেফতারের কাজে বাধা দান করে বা বেআইনীভাবে বিঘ্ন সৃষ্টি করে, অথবা অন্য কোন ব্যক্তি কোন অপরাধের জন্য আইনসংগতভাবে যে হাজতে আটক আছে, সে স্থান হতে তাকে উদ্ধার করে বা করার চেষ্টা করে, তবে সে ব্যক্তি দুই বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, অথবা অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে; অথবা যে ব্যক্তিকে গ্রেফতার করার কথা বা যে ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে বা উদ্ধার করার চেষ্টা করা হয়েছে, সে ব্যক্তি যদি যাবজ্জীবন কারাদণ্ডে বা দশ বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত…