ধারা ২২৪। কোন ব্যক্তি যদি তাকে যে অপরাধে অভিযুক্ত করা হয়েছে সে অপরাধের জন্য তার নিজের আইনসম্মত গ্রেফতার কার্যে ইচ্ছাপূর্বক কোনরূপ প্রতিরোধ সৃষ্টি করে বা অবৈধ বাধার সৃষ্টি করে অথবা যে হাজতে তাকে কোন অপরাধের জন্য আটক করে রাখা হয়েছে, সে হাজত হতে পলায়নের চেষ্টা করে, তবে সে ব্যক্তি দুই বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে। ব্যাখ্যা (Explanation):- উক্ত ব্যক্তি যে অপরাধের জন্য অভিযুক্ত হয়ে গ্রেফতারযোগ্য বা হাজতে আটকযোগ্য হয়েছিল বা যে অপরাধে সে দণ্ডিত হয়েছিল, সে অপরাধের জন্য সাজার অতিরিক্ত হিসেবে এই সাজা দেওয়া হবে।