ধারী ২২৩। যদি কোন সরকারী কর্মচারী কোন অপরাধে অভিযুক্ত বা দণ্ডিত ব্যক্তিকে কিংবা আইনানুসারে আটকে সোপর্দ ব্যক্তিকে আটক করে রাখতে অনুরূপ সরকারী কর্মচারী হিসেবে বাধ্য হওয়া সত্ত্বেও অবহেলাক্রমে অনুরূপ ব্যক্তিকে আটক হতে পলায়ন করতে দেয়, তবে সে ব্যক্তি দুই বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের বিনাশ্রম কারাদণ্ডে, অথবা অর্থদণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।