ধারা ২২২। কোন ব্যক্তি যদি সরকারী কর্মচারী হিসেবে কোন আদালত কর্তৃক কোন অপরাধের জন্য প্রদত্ত দণ্ডাজ্ঞা অনুযায়ী কোন ব্যক্তিকে অথাব আইনানুসারে আটকে সোপর্দ কোন ব্যক্তিকে গ্রেফতার করতে বা আটক করে রাখতে আইনানুসারে বাধ্য হওয়া সত্ত্বেও ইচ্ছাপূর্বক অনুরূপ ব্যক্তিকে গ্রেফতার না করে, অথবা ইচ্ছাপূর্বক অনুরূপ ব্যক্তিকে অনুরূপ আটক হতে পলায়ন করতে দেয়, অথবা ইচ্ছাপূর্বক অনুরূপ ব্যক্তিকে পলায়ন করতে বা পলায়ন করার চেষ্টা করতে সহায়তা করে, তবে অনুরূপ সরকারী কর্মচারী নিম্নরূপে দণ্ডিত হবে। যথা: যে ব্যক্তি আটক ছিল বা গ্রেফতার হওয়া উচিত ছিল, সে ব্যক্তি যদি মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়, তবে উক্ত সরকারী কর্মচারী…