ধারা ২২১। কোন ব্যক্তি যদি সরকারী কর্মচারী বিধায় অনুরূপ সরকারী কর্মচারী হিসেবে কোন অপরাধে অভিযুক্ত কোন ব্যক্তিকে গ্রেফতার করতে বা আটক করে রাখতে আইনত বাধ্য হওয়া সত্ত্বেও ইচ্ছাপূর্বক সে ব্যক্তিকে গ্রেফতার না করে, অথবা ইচ্ছাপূর্বক সে ব্যক্তিকে পলায়ন করতে দেয়, অথবা ইচ্ছাপূর্বক অনুরূপ ব্যক্তিকে আটক হতে পলায়ন করতে বা পলায়নের চেষ্টা করতে সহায়তা করে, তবে সে সরকারী কর্মচারী নিম্নরূপে দণ্ডিত হবে। যথা: যে ব্যক্তি আটক ছিল বা গ্রেফতার হওয়া উচিত ছিল, সে ব্যক্তি যদি মৃত্যুদণ্ডে দণ্ডনীয় কোন অপরাধে অভিযুক্ত বা গ্রেফতারযোগ্য হয়, তবে সরকারী কর্মচারী অর্থদণ্ডসহ বা অর্থদণ্ড ছাড়াই সাত বৎসর পর্যন্ত যেকোন…