ধারা ২১৮। কোন ব্যক্তি যদি সরকারী কর্মচারী হওয়া সত্ত্বেও এবং অনুরূপ সরকারী কর্মচারী হিসেবে কোন নথি বা অন্যরূপ লিপি প্রণয়নের দায়িত্বসম্পন্ন হওয়া সত্ত্বেও উক্ত নথি বা লিপি এমনভাবে প্রণয়ন করে, যা ভুল বলে সে জানে, এবং তার এইভাবে নথি বা লিপি প্রণয়নের উদ্দেশ্য যদি হয়- জনসাধারণের বা যেকোন ব্যক্তির লোকসান লোকসান বা ক্ষতিসাধন করা, কিংবা যাতে জনসাধারণের বা যেকোন ব্যক্তির লোকসান বা ক্ষতি সাধিত হতে পারে জানা সত্ত্বেও তদনুরূপ বা কাজের সংঘটন করা, অথবা কোন ব্যক্তিকে আইনের সাজা হতে রক্ষা করা বা কোন ব্যক্তি আইনের সাজা হতে যাতে রক্ষা পেতে পারে বলে সে জানে, তদনুরূপ কাজের সংঘটন করা, অথবা কোন সম্পত্তি…