ধারা ২১৬ক। যদি কোন ব্যক্তি, কতিপয় ব্যক্তি দস্যুতা বা ডাকাতি করেছে বলে জানা সত্ত্বেও বা বিশ্বাস করার কারণ থাকা সত্ত্বেও অনুরূপ দস্যুতা বা ডাকাতি সংঘটনের সুবিধা বিধানের উদ্দেশ্যে কিংবা তাদের সকলকে বা কাউকে সাজা হতে বাচাবার উদ্দেশ্যে তাদিগকে বা তাদের মধ্যে কাউকে আশ্রয়দান করে, তবে সে ব্যক্তি সাত বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তাকে অর্থদণ্ডেও দণ্ডিত করা যাবে। ব্যাখ্যা (Explanation):- এই ধারার উদ্দেশ্যাবলীর দিক হতে, দস্যুতা বা ডাকাতি বাংলাদেশের মধ্যে কি বাইরে সংঘটনের পরিকল্পনা করা হয়েছে বা অনুষ্ঠিত হয়েছে, তার কোন বাস্তব গুরুত্ব নাই। ব্যতিক্রম (Exception):- অপরাধীর…