ধারা ২১৬। কোন ব্যক্তি একটি অপরাধে দণ্ডিত বা অভিযুক্ত হয়ে উক্ত অপরাধের জন্য আইনানুসারে আটক হওয়ার পর হাজত হতে পলায়নান্তে অথবা কোন সরকারী কর্মচারী অনুরূপ সরকারী কর্মচারী হিসেবে যার আইনসম্মত ক্ষমতাগুলো প্রয়োগ করে কোন ব্যক্তিকে একটি অপরাধের জন্য গ্রেফতার করার আদেশ দান করার পর, যদি কেউ অনুরূপ পলায়ন বা গ্রেফতারের আদেশ সম্পর্কে অবহিত থাকা সত্ত্বেও যাতে সে ব্যক্তি গ্রেফতার না হতে পারে, তদুদ্দেশ্যে আশ্রয়দান করে বা লুকিয়ে রাখে, তবে সে নিম্নোক্তভাবে দণ্ডিত হবে। যথা: মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধের ক্ষেত্রে (if a capital offence):- যদি যে অপরাধটির জন্য উক্ত ব্যক্তি আটক ছিল বা উক্ত ব্যক্তিকে গ্রেফতার…