ধারা ২১৪। কোন ব্যক্তি যদি অন্য কোন ব্যক্তি দ্বারা কোন অপরাধ গোপন করার কিংবা কাউকে কোন অপরাধহেতু প্রাপ্য আইনের শাস্তি হতে বাচাবার কিংবা কাউকে আইনের দণ্ডে দণ্ডিত করার উদ্দেশ্যে তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ হতে বিরত রাখার পুরস্কার স্বরূপ উক্ত অন্য ব্যক্তিকে কোন পারিতোষিক প্রদান করে বা করায় বা প্রদান করার প্রস্তাব করে কিংবা প্রদান করতে বা করাতে স্বীকৃতি হয় অথবা উক্ত অন্য ব্যক্তিকে কোন সম্পত্তি প্রত্যাৰ্পণ করতে বা করাতে প্রস্তাব করে বা স্বীকৃত হয় তখন- মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধের ক্ষেত্রে (if a capital offence):- যদি অপরাধটি মৃত্যুদণ্ডে দণ্ডনীয় হয়, তবে সে ব্যক্তি সাত বৎসর পর্যন্ত যেকোন…