ধারা ২১৩। কোন ব্যক্তি যদি কোন অপরাধ গোপন করার বিনিময়ে বা অন্য কোন ব্যক্তিকে কোন অপরাধহেতু প্রাপ্য আইনের সাজা হতে বাঁচাবার বিনিময়ে বা অন্য কোন ব্যক্তিকে আইনের দণ্ডে দণ্ডিত করার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ হতে বিরত থাকার বিনিময়ে নিজের জন্য বা অপর কারো জন্য কোন পারিতোষিক কিংবা নিজের জন্য বা অপর কারো জন্য কোন সম্পত্তিতে স্বত্বের পুনঃপ্রতিষ্ঠা গ্রহণ করে বা লাভ করার চেষ্টা করে, কিংবা গ্রহণ করতে স্বীকৃত হয়। মৃত্যুদণ্ডে দণ্ডনীয় হওয়ার ক্ষেত্রে (if a capital offence):- সে ব্যক্তি যদি অপরাধটি মৃত্যুদণ্ডে দণ্ডনীয় হয়, তবে সাত বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে…