ধারা ২১০। কোন বক্তি যদি অন্য কোন ব্যক্তির বিরুদ্ধে তার যে অর্থ প্রাপ্য নয়, সে অর্থের জন্য, কিংবা তার যে অর্থ প্রাপ্য, তদাপেক্ষা বৃহত্তর অঙ্কের জন্য, কিংবা যে সম্পত্তিতে বা যে সম্পত্তিতে নিহিত কোন স্বত্ত্বে তার কোন অধিকার নাই, সে সম্পত্তিতে বা উহাতে নিহিত কোন স্বত্বের জন্য প্রতারণামূলকভাবে ডিক্রি বা আদেশ লাভ করে, কিংবা কোন অর্ডার বা ডিক্রির টাকা পরিশোধ হওয়ার পর অন্য কোন ব্যক্তির বিরুদ্ধে প্রতারণামূলকভাবে উহা জারি করায়, অথবা সে বিষয়টি সম্পর্কে ডিক্রি বা আদেশমূলে টাকা পরিশোধ হয়েছে, যে বিষয়েই উহা প্রতারণামূলকভাবে জারি করায়, অথবা প্রতারণামূলকভাবে অনুরূপ কোন কাজ অনুষ্ঠিত হতে দেয় বা তার…