ধারা ২১। “সরকারি কর্মচারী" অর্থ নিচে উল্লেখিত যে কোন শ্রেণীর ব্যক্তিকে বুঝাবে, যথা: প্রথম (First):- বাতিল। দ্বিতীয় (Second):- সরকারের আওতায় কার্যরত রাষ্ট্রের সেনাবাহিনী, নৌবাহিনী কিংবা বিমান বাহিনীর প্রত্যেক কমিশন প্রাপ্ত কর্মকর্তা; তৃতীয় (Third):- প্রত্যেক বিচারক বলতে সে ব্যক্তি, যিনি একাকী বা কোন ব্যক্তিসমষ্টির একজন সদস্যরূপে বিচারকাজ করার জন্য আইন দ্বারা ক্ষমতাপ্রাপ্ত, অন্তর্ভুক্ত হবে; চতুর্থ (Fourth):- কোন আদালতের কর্মকর্তা, অনুরূপ কর্মকর্তা হিসেবে যার কর্তব্য হচ্ছে কোন আইনগত বা ঘটনাগত বিষয় সম্পর্কে তদন্ত করা বা রিপোর্ট দাখিল করা, অথবা কোন দলিল প্রণয়ন, প্রামাণ্য বলে স্বাক্ষরদান বা…