ধারা ২০৯। কোন ব্যক্তি যদি কোন দাবি মিথ্যা বলে জানা সত্ত্বেও প্রতারণামূলকভাবে বা অসাধুভাবে কিংবা কোন ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত বা বিরক্ত করার উদ্দেশ্যে কোন আদালতে অনুরূপ দাবি উত্থাপন করে, তবে সে ব্যক্তি দুই বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্ৰম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তাকে অর্থদণ্ডেও দণ্ডিত করা যাবে।