ধারা ২০৮। যে ব্যক্তি কোন ব্যক্তির মোকদ্দমায় যে অর্থ প্রাপ্য নয়, সে অর্থের জন্য, কিংবা অনুরূপ ব্যক্তির যে অর্থ প্রাপ্ত তদপেক্ষা বৃহত্তর পরিমাণের জন্য কিংবা যে সম্পত্তিতে বা যে সম্পত্তিতে নিহিত কোন স্বত্ব বা স্বার্থে অনুরূপ ব্যক্তির অধিকার বা স্বত্ব নাই, সে সম্পত্তির বা উহাতে নিহিত স্বত্ব বা স্বার্থের জন্য প্রতারণামূলকভাবে নিজের বিরুদ্ধে ডিক্রি বা আদেশ করায় অথবা কোন ডিক্রি বা আদেশ মূলে অর্থ পরিশোধ হওয়ার পর নিজের বিরুদ্ধে উহা জারি করায়, অথবা যে বিষয়টি সম্পর্কে ডিক্রি বা আদেশ মূলে অর্থ পরিশোধ হয়েছে, সে বিষয়েই উহা নিজের বিরুদ্ধে জারি করায়, তবে সে ব্যক্তি দুই বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের…