ধারা ২০৬। কোন ব্যক্তি যদি কোন আদালত কর্তৃক বা অন্যকোন উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক যে সাজা প্রদত্ত হয়েছে কিংবা হতে পারে বলে সম্ভাবনা করা যাচ্ছে বলে সে জানে, তদনুসারে কোন সম্পত্তি বা উহাতে নিহিত কোন স্বত্ব যাতে বাজেয়াপ্ত সম্পত্তি হিসেবে কিংবা অর্থ আদায় বাবদ আটক হতে না পারে, তজ্জন্য প্রতারণামূলকভাবে উক্ত সম্পত্তি বা উহাতে নিহিত কোন স্বত্ব অপসারিত, লুক্কায়িত, হস্তান্তর বা অর্পিত করে, অথবা কোন আদালত কর্তৃক কোন দেওয়ানী মোকদ্দমায় যে ডিক্রি বা আদেশ প্রদত্ত হয়েছে কিংবা প্রদত্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে সে জানে, উক্ত সম্পত্তি বা উহাতে নিহিত কোন স্বত্ব যাতে গৃহীত হতে না পারে তজ্জন্য সে অনুরূপে…