ধারা ২০৫। কোন ব্যক্তি যদি অপর কোন ব্যক্তির নামে নিজের পরিচয় দেয় এবং এইরূপ মিথ্যা পরিচয় দিয়ে কোন মামলা-মোকদ্দমায় বা ফৌজদারী কার্যক্রমে কোনরূপ স্বীকৃতি বা বিবৃতিদান করে, কিংবা বিচার প্রার্থনা বা স্বীকারোক্তি করে কিংবা কোন সমনাদি জারি করায় বা জামানত হয় বা অপর কোনরূপ কাজ করে, তবে সে ব্যক্তি তিন বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।