ধারা ২০৩। কোন ব্যক্তি যদি কোন অপরাধ অনুষ্ঠিত হয়েছে বলে জানা সত্ত্বেও কিংবা কোন অপরাধ অনুষ্ঠিত হয়েছে বলে তার বিশ্বাস করার কারণ থাকা সত্ত্বেও সে অনুষ্ঠিত অপরাধ সম্পর্কে এমন কোন সংবাদ দেয় যা সে মিথ্যা বলে জানে কিংবা যা সে মিথ্যা বলে বিশ্বাস করে, তবে সে ব্যক্তি দুই বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, অথবা অর্থ দণ্ডে, অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে। ব্যাখ্যা (Explanation):- ২০১ ও ২০২ ধারায় এবং এই ধারায় ‘অপরাধ’ কথাটি বলতে বাংলাদেশের মধ্যে যে কাজ অনুষ্ঠিত হলে তা ৩০২, ৩০৪, ৩৮২, ৩৯২, ৩৯৩, ৩৯৪, ৩৯৫, ৩৯৬, ৩৯৭, ৩৯৮, ৩৯৯, ৪০২, ৪৩৫, ৪৩৬, ৪৪৯, ৪৫০, ৪৫৭, ৪৫৮, ৪৫৯ এবং ৪৬০ ধারার…