ধারা ২০২। কোন ব্যক্তি যদি কোন অপরাধ অনুষ্ঠিত হয়েছে বলে জানা সত্ত্বেও কিংবা কোন অপরাধ অনুষ্ঠিত হয়েছে বলে তার বিশ্বাস করার কারণ থাকা সত্ত্বেও এবং সে অপরাধটি সংঘটনের খবর দিতে সে আইনত: বাধ্য হওয়া সত্ত্বেও, ইচ্ছাপূর্বক সে অপরাধটি সংঘটনের খবর দিতে অন্যথা করে, তবে সে ব্যক্তি ছয় মাস পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম কিংবা বিনাশ্রম কারাদণ্ডে, অথবা অর্থ দণ্ডে, অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।