ধারা ২০০। অনুরূপ কোন দলিল কোন বাস্তব গুরুত্বসম্পন্ন দিক হতে মিথ্যা বলে জানা সত্ত্বেও কোন ব্যক্তি যদি দুনীতিমূলকভাবে উহাকে সত্য বা খাটি ঘোষণা হিসেবে ব্যবহার করে বা ব্যবহার করার চেষ্টা করে, তবে সে ব্যক্তি স্বয়ং মিথ্যা সাক্ষ্য দান করলে তজ্জন্য যেভাবে সাজাপ্রাপ্ত হত, এইক্ষেত্রেও সে সেভাবেই সাজাপ্রাপ্ত হবে। ব্যাখ্যা (Explanation):- যদি কোন ঘোষণা কেবলমাত্র কোন আনুষ্ঠানিক ক্রটির দিক হতে গ্রহণের অযোগ্য হয়, তবে সে ঘোষণাও ১৯৯ ও ২০০ ধারা দুইটির অর্থ মোতাবেক একটি ঘোষণা বলে কর্তব্য।