ধারা ১৯৯। যদি কোন ব্যক্তি তৎকৃত বা তৎসমর্থিত এমন কোন ঘোষণায় মিথ্যা বিবৃতি দান করে যে ঘোষণাটি কোন ঘটনার বা বিষয়ের সাক্ষ্য হিসেবে গ্রহণ করতে কোন আদালত বা সরকারী কর্মচারী বা অন্য কোন ব্যক্তি আইনত: বাধ্য বা ক্ষমতাপ্রাপ্ত এবং যদি উক্ত ব্যক্তি বিবৃতি হয় মিথ্যা বলে জানে, না হয় মিথ্যা বলে বিশ্বাস করে, নতুবা সত্য বলে বিশ্বাস করে না এবং যদি সে বিবৃতি যে বিষয়ের জন্য ঘোষণাটি জারীকৃত বা ব্যবহৃত হয়েছে, সে বিষয় সম্পর্কে বাস্তব গুরুত্ব সম্পন্ন হয়, তবে সে ব্যক্তি স্বয়ং মিথ্যা সাক্ষ্য দান করলে তার যেরূপ সাজা হত, এই ক্ষেত্রেও তার তদ্রুপ সাজা হবে।